1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাঘাটায় থামছে না বাঙ্গালী থেকে বালু উত্তোলন - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

সাঘাটায় থামছে না বাঙ্গালী থেকে বালু উত্তোলন

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৬৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার সতীতলায় বাঙ্গালী নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন থামছেই না। এলাকাবাসির অভিযোগ স্থানীয় প্রশাসনের দপ্তরে লিখিত অভিযোগ দিলেও এর কোন প্রতিকার মিলছে না।  জানা গেছে, উপজেলা কচুয়া ইউনিয়নের সতীতলা, কামালেরপাড়া ইউনিয়নের কিংকরপুর, জালাল তাইড়, বাঙ্গাবাড়ী, ফলিয়া দিগর দিয়ে বাঙ্গালী নদীবেষ্টিত এলাকা। এই এলাকার বালু খেকোরা দিনে রাতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দেদারছে বালু তুলছে। সেই বালু ট্রাক্টরে করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। দীর্ঘদিন ধরে বালু ব্যবসা করে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার কেউ সাহস পাচ্ছে না।

অভিযোগ উঠেছে এসব বালু খেকোরা স্থানীয় প্রশাসনকে মাসোয়ারা দিয়ে ম্যানেজ করে দেদারছে নদী থেকে বালু তুলে ব্যবসা করছে। এদিকে গতকাল বৃহস্পতিবার অবৈধভাবে বাঙ্গালী নদী বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলার কিংকরপুর এলাকাবাসি একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেন। অভিযোগ থেকে জানা গেছে, কচুয়া ইউনিয়নের সতীতলা গ্রামের বালু খেকো ফেরদৌস, পাশ^বর্তী মহিমাগঞ্জ ইউনিয়নের জাহাঙ্গীর আলম, মশিউর, রফিকুল, সুলতান নামের বালু খেকো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাঙ্গালী নদী থেকে বালু তুলছে। এতে করে পাশের আবাদী জমি নষ্ট, কোটি টাকা ব্যয়ে বাঙ্গালী নদীর উপর নির্মিত মজিদের ঘাট ব্রিজটি হুমকির মুখে পরেছে। এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে, ড্রেজার দিয়ে বালু তোলা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft