1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সম্মেলনকে ঘিরে উজ্জীবিত গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ, উৎসবের আমেজ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

সম্মেলনকে ঘিরে উজ্জীবিত গোবিন্দগঞ্জ আওয়ামী লীগ, উৎসবের আমেজ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২০২২ উপলক্ষে উজ্জীবিত গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সম্মেলন স্থান গোবিন্দগঞ্জ সরকারি কলেজকে ঘিরে রঙ-বেরঙের পোস্টার আর ফেস্টুনে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সম্মেলনকে সফল-সার্থক করতে প্রতিদিনই মহাসড়কে একাধিক দীর্ঘ শোডাউন  ও মিছিল চলছে।আসছে ১৮ জুন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাজ সাজ রব পড়ে গেছে। কলেজ মাঠে মূল মঞ্চ তৈরির উপকরণগুলো শক্ত বাঁধনে দাঁড়িয়ে গেছে। শুধু বাকি রঙ-বেরঙের কাপড়ে নজরকাড়া অবয়ব ধারণ। এরই মাঝে পৌরশহর থেকে কলেজে যাওয়ার সড়কটির দু’পাশ এখন ব্যানার ফেস্টুনের দখলে। সেখানে স্থান পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ছবির সাথে আগত কেন্দ্রীয় ও জেলা নেতাদের পাশাপাশি পদ প্রত্যাশীদের ছবি।

সম্মেলন প্রস্তুতি কমিটির নিরলস প্রচেষ্টায় সফল আয়োজনের কোন কমতি নেই। দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি স্থানীয় নেতা-কর্মীদের দেখ-ভালে নিয়মিত পরিদর্শন চলমান রয়েছে। তাদের প্রত্যাশা অতীতের চেয়ে সেরা আয়োজনে সফল ও সার্থক হবে এবারের উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft