শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ফিফা বিশ্বকাপের ট্রফি ঢাকায়

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় এসেছে বিশ্ব ফুটবলের মহামূল্যবান ট্রফিটি।ট্রফির সঙ্গে এসেছেন ফিফার ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। ওই দলে আছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম খেলোয়াড় ক্রিশ্চিয়ানো লালি কাকে কারেম্বু।

কারেম্বু ফ্রান্সের জার্সিতে ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একটি গোলই আছে সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। তিনি ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবে রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন ৫১টি ম্যাচ।হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ করেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ। এরপর ট্রফি রাখা হবে হোটেল র্যাডিসন ব্লুতে। বুধবার বিকেলে বঙ্গভবন ও সন্ধ্যায় গণভবনে নেওয়া হবে ট্রফি। রাতে একটি বিশেষ ডিনারপার্টিও আছে ট্রফি আগমন উপলক্ষে।দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে হোটেলে বিশিষ্ট ব্যক্তিদের ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। বিকেলে আর্মি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। থাকবে বিশেষ কনসার্ট। শুক্রবার রাতে ট্রফি ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে পূর্ব তিমুরে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft