সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

পলাশবাড়ীর তালুকজামিরায় বিশ্ব মাদক বিরোধী দিবস পালন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪২ বার পড়া হয়েছে

‘মাদক নয়, মাদকের জন্য মৃত্যু নয়-মাদকমুক্ত সমাজ চাই’ এ শ্লোগানে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নে বিশ্ব মাদক বিরোধী দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নো স্মোকিং অ্যান্ড ড্রাগস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে রোববার (২৬ জুন) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা বাজারে একটি র‌্যালী বাজার এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন জাহাঙ্গীর, সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, লিমন, সাধারণ সম্পাদক ইউপি সদস্য জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, মাকছুদার রহমান, প্রচার সম্পাদক টমাস সরদার ও কোষাধ্যক্ষ জাফর ইকবাল রিপন প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য সদস্যসহ শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদকের বিভীষিকাময় থাবা থেকে বাঁচতে এবং সবাইকে সচেতন করতে ২৬ জুন পালিত হয় বিশ্ব বিরোধী মাদকমুক্ত দিবস। আমাদের সমাজের প্রতিটি স্তরে বিচরণ করছে সর্বনাশা মাদক। মাদককে ঘিরে যেসব সমস্যা তৈরি হয় সেটা একটি পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যায়। মাদক সমস্যা পারিবারিক ক্ষেত্র থেকে ছড়িয়ে যায় সমাজের গন্ডিতে। তাই এই সমস্যা থেকে পরিত্রাণ প্রয়োজন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft