1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ও ভোটাধিকারের দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জেলা কমিটি। দেশব্যাপী পক্ষকালব্যাপী চলা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে সিপিবি’র জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ১নং রেলগেটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, গোলাম রব্বানী মুসা, ছাদেকুল ইসলাম, জেলা কমিটির সদস্য যজ্ঞেশ্বর বর্মণ, মশিউর রহমান মইশাল, সুন্দরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। মানুষ আর স্বাভাবিকভাবে জীবনধারণ করতে পারছে না। এরমধ্যে আবার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে এবং মানুষের ভোটাধিকার-গণতন্ত্র পুরুদ্ধারের লড়াই জোরদার করার আহ্বান জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft