রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

গরু বাঁচাতে গিয়ে গোবিন্দগঞ্জে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেলো মা-ছেলের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গরুকে রক্ষা করতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ১৬ জুন দুপুর ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, রহিমা বেগম (৩৫) ও তার ছেলে রিফাত মিয়া (১২)। রহিমা বেগম মহিষমুড়ী গ্রামের বাবু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে ফাঁকা জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন রিফাত। এ সময় জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় গরুটি। পরে রিফাত গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় রহিমা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। কিছু সময় পর তারা ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু জানান,এ ঘটনায় তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা নিবার্হী অফিসার আরিফ হোসেন,ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft