শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সারিয়াকান্দিতে জেলা প্রশাসকের ত্রাণসামগ্রী বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি আরো বৃদ্ধি পেয়েছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকার পাট, আউশ, ভুট্টা ও সবজি ফসল এবং গোচারণ ভূমি বন্যার পানিতে তলিয়ে গেছে। যমুনা নদীর চরাঞ্চলের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সূত্রে জানা গেছে, বন্যা কবলিত এলাকার ৫৬ হাজার ৭২০ জন মানুষ এবং লক্ষাধীক গবাদিপশু পানি বন্দি হয়ে আছে। উপজেলায় ৩১টি প্রাথমিক বিদ্যালয় এবং ৭টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ দান স্থগিত করা হয়েছে। ২ হাজার ৪শ ৬৯ হেক্টর জমির ফসল বন্যার পানিতে আক্রান্ত হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিপদসীমার ৬৪ সেঃ মিঃ ওপর দিয়ে প্রবাহিত হয়। সারিয়াকান্দিতে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার বিকেলে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করলেন বগুড়ার জেলা প্রশাসক মো ঃ জিয়াউল হক। বিকেল ৫টায় চন্দনবাইশাা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামে শেখপাড়ায় বন্যা দুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিনি চাল, ডাল, তেল, চিড়া, গুড়, মোমবাতি, ম্যাচ লাইট,ওর স্যালাইন ও পানির বোতল বিতরণ করনে। এছাড়াও তিনি সারিয়াকান্দি সদর ইউনিয়নের চরবাটিয়া গ্রামে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পৃথক পৃথক ভাবে ত্রাণসামগ্রী বিতরণ কালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুননবী হিরো, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফী মন্ডল প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft