1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুমে রুমে চা-শিঙাড়া খাওয়া বন্ধ করুন : কৃষিমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‌‘কৃষি অফিসে গেলে ডিজিকে ছাড়া আর কাউকে পাওয়া যায় না। পিডি (প্রকল্প পরিচালক) ছাড়া প্রকল্পে কী হচ্ছে ডিপিডি (সহকারী প্রকল্প পরিচালক) জানে না। তরুণদের-তো আরও বেশি কাজ করার কথা। তাদের আরও বেশি কাজে লাগাতে হবে। কে কী কাজ করে?’  আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশনে (কেআইবি) জাতীয় ফলমেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘একজন আরেকজনের রুমে বসে শুধু চা খায়। আমি বহুদিন বলেছি, আবারও বলছি- বারি (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট), ব্রি (বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট), বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন)-তে রুমে রুমে বসে চা খাওয়া বন্ধ করে দিন।’ আব্দুর রাজ্জাক বলেন, ‘কেউ কারো রুমে গিয়ে চা খেতে পারবেন না। কেউ কারো রুমে গিয়ে শিঙাড়া খেতে পারবেন না। বিদেশি কিংবা বড় কোনো উদ্যোক্তা এলে তাদের আপ্যায়ন করবেন, তাকে আপনি চা খাওয়ান। কিন্তু পাশের রুমের বিজ্ঞানী এলো আপনি তার জন্য চা-শিঙাড়া অর্ডার দেবেন, সেগুলো একদম আইন করে, অর্ডার দিয়ে- আমি সব ডিজিদের বলছি তা বন্ধ করুন।’ অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!