সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গতকাল সোমবার গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের সার্বিক সহযোগিতায় এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় দল এই খেলার আয়োজন করে। প্রথম রাউন্ডে বালক গ্রুপে ১৪টি এবং বালিকা গ্রুপে ১২টি প্রাথমিক বিদ্যালয় দল অংশ গ্রহণ করবে।
খেলার উদ্বোধন করেন খোলাহাটি ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর জাহানারা বেগম ও জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ইসরাত জাহান মিতু। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য পল্লী চিকিৎসক মো. আব্দুল লতিফ, অভিভাবক রফিকুল ইসলামসহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের খেলায় বালক ও বালিকা গ্রুপে ৬টি দল অংশ গ্রহণ করে। এরমধ্যে বালিকা গ্রুপের প্রথম খেলায় কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১-০ গোলে পরাজিত করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন গাইবান্ধা জেলার ২য় শ্রেণির রেফারি মুনতাসির মামুন লিমন রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft