1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফের বিক্ষোভের ডাক ইমরান খানের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের নাগরিকদের ফের রাজপথে নেমে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে রবিবার রাত নয়টায় রাজপথে ‘শান্তিপূর্ণ বিক্ষোভের’ আহ্বান জানিয়েছেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি সরকার ‘অর্থনীতি সামলাতে অক্ষম হওয়ায়’ এ পরিস্থিতি তৈরি হয়েছে। রেকর্ড করা এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, দেশের মানুষ যদি ‘অলস বসে থাকে’ তাহলে সামনের দিনে মুদ্রাস্ফীতি আরও বাড়বে।

তিনি বলেন, ‘আমি সমগ্র জাতিকে মূল্যস্ফীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের আমন্ত্রণ জানাচ্ছি। ট্রেড ইউনিয়ন, পেশাজীবী, ডাক্তার, প্রকৌশলী, কেরানি এবং সরকারী কর্মীদের রাস্তায় নামার আমন্ত্রণ জানাই’। ইমরান বলেন, তিনি বর্তমান শাসকদের কাছে জানতে চান অর্থনীতি এবং দেশ পরিচালনা করতে সক্ষম না হয়েও তারা কেন ‘ষড়যন্ত্রে লিপ্ত’। তিনি বলেন, দেশবাসী বিরোধী দলে থাকার সময়ে বর্তমান সরকারের নেতাদের কথা মনে রেখেছে। ওই সময়ে তারা মুদ্রাস্ফীতির সমালোচনা করতো। ইমরান বলেন, ‘এখন বাস্তবতা সবার সামনে’। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন সরকার ছেড়েছিলাম, তখন পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১৫০ রুপি এবং আমাদের সাড়ে তিন বছরের মেয়াদে তা ৫০ রুপি বাড়ানো হয়। ইমরান খান জানান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের ওপরও পেট্রোলের দাম বাড়াতে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আর সেকারণেই জনসাধারণের ওপর জ্বালানির মূল্য বৃদ্ধির আসন্ন প্রভাব উপলব্ধি করে আমরা ভর্তুকির জন্য ২০ হাজার কোটি রুপি সংরক্ষিত রেখেছিলাম, বলেন তিনি। ইমরান খান বলেন, বর্তমান সরকার মাত্র ২০ দিনের মধ্যে পেট্রোলের দাম বাড়িয়েছে ৮৫ রুপি। আর তার নেতৃত্বাধীন পিটিআই সরকারের প্রায় চার বছরের শাসনামলে দাম বাড়ানো হয় মাত্র ৫০ রুপি। তিনি সতর্ক করেন, এই মূল্যবৃদ্ধি সামনের দিনগুলোয়ও চলতে থাকবে।

সাবেক এই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান ডিজেলের দাম আরও বাড়ানো হলে দেশে ‘অর্থনৈতিক বিপর্যয়’ নেমে আসবে। তিনি বলেন, তার সরকার প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৬ রুপিতে রেখেছিল, নতুন সরকার এটি প্রতি ইউনিট ৩০ রুপিতে নিয়ে গেছে।
খবর ডন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!