1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে কর্মশালা অনুষ্ঠিত - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। এতে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শ্যাম সুন্দর মিত্র, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন জাহাঙ্গীর, গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকমান হোসেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক নবীউল ইসলাম, এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আ.ই.ম মিজানুর রহমান, সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল মিত্র, প্রেস ক্লাব পলাশবাড়ীর সভাপতি মো. মন্জুর কাদির মুকুল, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর কবির, থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোস্তাফিজার রহমান রাজা, মহদীপুর ইউপি সদস্য সিদ্দিকুল ইসলাম ও বরিশাল ইউপি সদস্য রবিউল ইসলাম রবি প্রমুখ। কর্মশালায় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ইমামসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা মাদক আগ্রাসন রোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft