রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ড. ইউনূস শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালাচ্ছেন: হাছান মাহমুদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

সরকারের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনূস সেন্টারের বিবৃতির প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস যে বিবৃতি দিয়েছেন, এটি সত্যের অপলাপ। তিনি শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালাচ্ছেন।’  আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‌‘তিনি (ড. মুহাম্মদ ইউনূস) যে বিরোধিতা করেছেন, সেটি দিবালোকের মতো স্পষ্ট এবং তিনি আগে কখনো এ কথা বলেননি যে, আমি এই অপচেষ্টা চালাইনি। বরং যখন বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ হলো, তখন দম্ভ করে বিভিন্ন জায়গায় নানা কথা তিনি বলেছিলেন। সে কথাগুলো এখনো বাতাসে ভেসে বেড়ায়।’ ‘তার সাথে হিলারি ক্লিনটনের বিশেষ সখ্যতা থাকার সুবাদে হিলারি ক্লিনটনের মাধ্যমে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের যে চেষ্টা চালিয়েছেন, বন্ধ করার ক্ষেত্রে মূল কুশিলবের ভূমিকা পালন করেছিলেন, সেটি দিবালোকের মতো স্পষ্ট, সেটি দেশ-বিদেশের সবাই জানে,’- বলেন ড. হাছান মাহমুদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft