সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

গোবিন্দগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামে পুকুরপাড়ের গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় মেনারুল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২০ জুন) সকালে এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ কোচাশহর ইউনিয়নের ধারাইকান্দি গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই গ্রামের একটি পুকুরপাড়ের গাছের ডালে যুবকের মরদেহ ঝুলতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মৃত যুবকের নাম মেনারুল ইসলাম। সে ধারাইকান্দী গ্রামের আফসার আলীর ছেলে। এটি হত্যাকান্ড না আত্মহত্যা তা নিয়ে স্থানীয় মানুষের মাঝে নানা জল্পনা-কল্পনা রয়েছে।

কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ জানান, মৃত মেনারুল খুবই বিনয়ী ও ভদ্র একজন ছেলে। তার এমন মৃত্যু নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। নিহতের জেঠাতো বড় ভাই রশিদুল ইসলাম এই বিষয়টিকে আতœহত্যা বলে জানিয়েছেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft