1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলম চুরির অপবাদে ১১ শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কলম চুরির অপবাদ দিয়ে ১১ শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৫০)। এ ঘটনা জানাজানি হলে অভিভাবকরা উত্তেজিত হয়ে বিদ্যালয় ঘেরাও করেন। পরে তারা রাস্তা অবরোধ করে ওই শিক্ষকের শাস্তি দাবি করেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের বাড়ি ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সহকারী শিক্ষক আনিছুর রহমান ৮ম শ্রেণির বাংলা ব্যাকরণ ক্লাশ নিচ্ছিলেন। এসময় তিনি তাঁর একটি কলম চুরির অপবাদ দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। ঘটনাটি তাৎক্ষণিক জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে বিদ্যালয়ের পাশের গাইবান্ধা-ফুলছড়ি রাস্তা অবরোধ করে অভিযুক্ত ওই শিক্ষকের বিচার দাবি করেন। পরে খবর পেয়ে ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে বিচারের আশ্বাস দিয়ে শান্ত করেন। পরে আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। শিক্ষক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!