1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে গুলি, নিহত ২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

 

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুন) দুপুরে পার্ক সার্কাস এলাকার বেকবাগানে বাংলাদেশ উপহাইকমিশনের আউট পোস্টে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষী তার রিভলবার দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।কূটনৈতিক জোনে দিনদুপুরে এ ধরনের গোলাগুলির ঘটনা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় দূতাবাসকর্মীরাও উদ্বেগে রয়েছেন।

ওই নিরাপত্তারক্ষী শুক্রবারই প্রথম বাংলাদেশ উপহাইকমিশনের আউট পোস্টে দায়িত্ব পালন করতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ ওই নিরাপত্তারক্ষী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়েন তিনি। এরপর গলার কাছে গুলি করে আত্মহত্যা করেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।এদিকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি যখন এখানে এসেছি, তখন দেখলাম ১৪-১৫টা ফায়ারিং হয়েছে। সেই পুলিশটা যে ছিল, তার কি সন্দেহ ছিল তা আমার জানা নেই। তিনি কলকাতা পুলিশ ছিলেন। কিন্তু তিনি সাদা নয় বরং খয়েরি রঙের পোশাক পরেছিলেন।ওই ব্যক্তি বলেন, হঠাৎ ফায়ারিংয়ের কারণে এখান দিয়ে একজন নারী হেঁটে যাওয়ার সময় তার গুলি লেগেছে। এরপর দুয়েকটা ফায়ারিং গাড়িতেও হয়েছে। যখন তিনি বুঝতে পারলেন এটি দণ্ডনীয় অপরাধ তখন তিনি নিজেকে গুলি মেরে সুইসাইড করলেন।নিহত পুলিশ কর্মীর মরদেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে। আর তার গুলিতে নিহত নারীর মরদেহ পুলিশ নিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!