1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওড়িশার সব মন্ত্রীর পদত্যাগ

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নির্দেশ মেনে পদত্যাগ করেছেন ওড়িশা মন্ত্রিসভার সব সদস্য। আজ শনিবার দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। ক্যাবিনেটের পাশাপাশি ওড়িশা বিধানসভার স্পিকারও পদত্যাগ করেছেন। রোববার দুপুর ১২টায় রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে শাসক দল বিজেডি সূত্রে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

খবরে বলা হয়, নবীন পট্টনায়েক মন্ত্রিসভায় রদবদল করতে চায়। সেখানে মন্ত্রিসভা টিকিয়ে রেখে রদবদল করলে অনেক সমস্যা দেখা দিত। যার ফলে বিজেপি সুবিধা পেয়ে যেত।  ২০১৯-এর বিধানসভা ভোটে জিতে টানা পঞ্চমবার ওড়িশার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নবীন। মন্ত্রিসভায় এবার নবীন বেশ কয়েকজন নতুন প্রজন্মের নেতাকে আনতে চান বলে তার ঘনিষ্ঠমহল জানিয়েছে।  ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে দলকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করতে নবীন পট্টনায়েকের এই সিদ্ধান্ত বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।  বিষয়টি এখন জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবারই ওড়িশার ব্রজরাজনগর বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেডি। তারপরই এই গোটা মন্ত্রিসভার পদত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!