সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

এবছর বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিবেন না মির্জা ফখরুল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবছরই আমরা বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়ে থাকি, এবছর আর প্রতিক্রিয়া দিতে চাই না। কারণ কোন বাজেটের প্রতিক্রিয়া দেব, কার বাজেটের প্রতিক্রিয়া দেব? কারা এই বাজেট করছে; যারা জনগণের প্রতিনিধি নয়। যাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই। তিনি আরও বলেন, যারা এসব বাজেট তৈরি করে শুধু নিজেদের লুটপাটের জন্য। তারা কী করে ভবিষ্যতে আরও লুটপাট করবে তার একটি হিসাব তৈরি করে। আমরা অত্যন্ত খারাপ সময় অতিবাহিত করছি, এটা শুধু বিএনপির জন্য নয়, সব জাতি খারাপ সময় অতিক্রম করছে।

আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এস এ খালেককে দেখে তার বাসা সংলগ্ন ময়দানে ঢাকা মহানগর উত্তর বিএনপি কাফরুল থানার চারটি ওয়ার্ডের কাউন্সিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এখন যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা এদেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, তারা এ দেশটাকে একটি লুটপাটের রাজত্ব তৈরি করেছে। বিএনপি মহাসচিব বলেন, এত টাকার বাজেট দিয়েছে। ওখান থেকে কত টাকা লুট করবে তার একটা হিসাব বের করছে। এ কারণেই এই বাজেট আমার কাছে এতটুকু গুরুত্ব পায় না। এ বিষয় নিয়ে আমি বেশিকিছু বলতে চাচ্ছি না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft