শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ঋণখেলাপীর দায়ে আরএসআরএম স্টিলের এমডি মাকসুদুর রহমান গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

 

দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপী ও ওয়ারেন্টভুক্ত আসামি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৮ জুন) রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ খবর নিশ্চিত করেছেন।খন্দকার আল মঈন বলেন, মাকসুদুর রহমান দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপি ও ওয়ারেন্টভুক্ত আসামি। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।গত ১ ফেব্রুয়ারির মধ্যে মাকসুদুর রহমানের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আদেশের কপি পুলিশের বিশেষ শাখায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়। গত ২৭ জানুয়ারি শুনানি শেষে এ আদেশ জারি করেছিলেন চট্টগ্রাম অর্থ ঋণ আদালত।আদালত সূত্র জানায়, খেলাপি ঋণ আদায়ের জন্য ২০১৮ সালের ২৯ মার্চ মাকসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংক আগ্রাবাদ শাখা। ওই শাখায় ৩১২ কোটি ৮২ লাখ ৩৩ হাজার টাকা ঋণখেলাপি আরএসআরএম। তবে ঋণের বিপরীতে প্রয়োজনীয় জামানত অত্যন্ত নগণ্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft