1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্লাপুর তিন ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘাট - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সাদুল্লাপুর তিন ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘাট

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার – আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত হওয়ার প্রতিবাদে সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘাট অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সাদুল্লাপুর শহরের প্রাণ কেন্দ্র চৌমাথা হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। পরে বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান সরকারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বনগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহআলম সরকার, ওয়াকার্স পার্টি উপজেলা সাধারন সম্পাদক কামরুল ইসলাম, তাতীলীগের উপজেলা শাখার সাধারণ সভাপতি সোহেল রানা, সাধারণ ভোটার তৌহিদুল ইসলাম শাহিন, মোজাম্মেল হক, জামালপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বাবলু, বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক, সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া, প্রার্থী ইব্রাহিম প্রমুখ।
বক্তারা বলেন- জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের ১৫ জুন ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করেন। কিন্তু কিছু স্বার্থনেশী কুচক্রী মহল নিজেদের স্বার্থ রক্ষার জন্য পৌরসভা গঠনের নামে তালবাহানা করে জনগণের ভোটাধিকারসহ এলাকার উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলছ। তাই সঠিক সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এই বিক্ষোভ কর্মসূচির মধ্যদিয়ে আহবান করেন। নতুবা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ঐ কুচক্রী মহলকে প্রতিহত করে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেন। উল্লেখ্য আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের জন্য গত ২৫ এপ্রিল সারাদেশে ১৩৫ টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এরমধ্যে সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়নের নাম ঘোষণা হয়। ভোট প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করেন। অনেকে জমা দিয়েছে। অপরদিকে গত ১২ এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!