1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বালাসিতে ফেরিঘাটের নামে গাইবান্ধার মানুষের সাথে ভাওতাবাজি করা হয়েছে

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ মে, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

ফুলছড়ির বালাসিতে ফেরিঘাট বাস্তবায়নের নামে গাইবান্ধার মানুষের সাথে ভাওতাবাজি করা হয়েছে। বালাসি-বাহাদুরাবাদ ফেরি সার্ভিস চালুর জন্য ১৪৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু জনগণকে ধোকা দিয়ে ফেরির পরিবর্তে চালু করা হয়েছে ফিটনেসবিহীন লঞ্চ। ফলে আশাহত হয়েছে গাইবান্ধার মানুষ, তাদের মনে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গাইবান্ধা নাগরিক মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন বক্তারা। শনিবার বিকেলে বালাসিতে ব্রহ্মপুত্র নদের পাড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এলাকাবাসীর পক্ষে আকবর আলী সরদার, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর, সমাজকর্মী গোলাম রব্বানী মুসা, অ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক, জেলা ছাত্রলীগের সভাপতি রোকনউদ্দৌলা, সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানা, সাঁকোয়া ইপিজেড বাস্তবায়ন মঞ্চের সদস্য সচিব অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী সাগর, নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, শহিদুল ইসলাম, মৃনাল কান্তি বর্মন, অঞ্জলী রাণী দেবী, হাসান মোর্শেদ দীপন প্রমুখ।
বালাসি-বাহাদুরাবাদ ফেরি সার্ভিস চালুর নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় ও লুটপাটের সাথে জড়িতদের বিচার দাবি করে সমাবেশে বক্তারা বলেন, নদী ড্রেজিংয়ের নামে বালু উত্তোলন করে একটি চিহ্নিত মহল লাভবান হয়েছে। বক্তারা গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় ওমেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ দ্রুত টানেল নির্মাণ ও সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজিড নির্মাণের দাবি জানান। সমাবেশ পরিচালনা করেন অ্যাড. ফারুক কবির।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!