1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারেক রহমানকে দেশে আনার বিষয়ে ভাবা হচ্ছে: তথ্যমন্ত্রী - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

তারেক রহমানকে দেশে আনার বিষয়ে ভাবা হচ্ছে: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। এখানে প্রতিহিংসার কোনো কারণ নেই। তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশে আবারও একটি অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্টের সামনেও তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারেক রহমান নিজেই দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়টিও দেখছে সরকার।আজ শুক্রবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আবৃত্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু শুধু উন্নয়নযজ্ঞ নয়, এটি বাংলাদেশের সক্ষমতার প্রতীক। পদ্মা সেতু হওয়ায় বিএনপি ও ড. ইউনূসসহ ষড়যন্ত্রকারীদের গাত্রদাহ হচ্ছে। এটি নিয়ে এখন আর কেউ মুখ খোলেন না। কারণ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায়।তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার প্রতি সহানুভূতি দেখিয়ে প্রধানমন্ত্রী তাকে কারাগার থেকে বাড়িতে থাকার সুযোগ দিয়েছেন। কিন্তু তা নিয়ে বিএনপি নেতাকর্মীদের যে বক্তব্য, তা দেখে বেগম জিয়াকে পুনরায় কারাগারে পাঠানোর কথা গভীরভাবে ভাবা হচ্ছে। পদ্মা সেতু শুধু বিএনপির জ্বালা নয় এটি ড. ইউনূসসহ আরও অনেকের গাত্রদাহ জানিয়ে তিনি বলেন, মিথ্যাচার করে বিএনপি নেতারা পদ্মা সেতু নিয়ে যে কথা বলেছেন, তারা এখন আর মুখ খুলছেন না। কারণ তাদের মিথ্যাচার প্রমাণিত হয়ে গেছে। তাই তারা নতুন নতুন ষড়যন্ত্রের ফাঁদ খুঁজছেন।এ সময় কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কবি মুহাম্মদ নুরুল হুদাসহ অনেকে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!