শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

নৌকা বিরোধীদের পূর্ণবাসন প্রতিহত করতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল শেষে শপথ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় নির্বাচনী প্রতিক নৌকা বিরোধী গোষ্ঠী ও তাদের পেত্তাত্ব দলের মধ্যে মিশে থাকা মোস্তাকখ্যাত ব্যক্তিদের পূর্ণবাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গাইবান্ধায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে গাইবান্ধা পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল গাইবান্ধা শহরের ডিবি রোড সহ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গাইবান্ধা পৌর পার্কে এসে বিক্ষোভ মিছিল টি শেষ হয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন
এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এসময় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড.নিরঞ্জন ঘোষ নিরু,পৌর কাউন্সিলর শেখ শাহিন,জেলা যুবলীগের সভাপতি সরদার শহীদ হাসান লোটন,জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জুসহ অন্যান্যরা। সমাবেশের সঞ্চালনা করেন জাতীয় শ্রমিকলীগ নেতা চঞ্চল সাহা। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত নেতাকর্মীদের আগামী দিনে গাইবান্ধা জেলায় আওয়ামীলীগের বিভিন্ন শাখার কমিটিতে নৌকা বিরোধী গোষ্ঠীদের পূর্ণবাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শপথ বাক্য পাঠ করান এ্যাড.শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft