1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

সুন্দরগঞ্জে ৩৯টি বীরনিবাস নির্মাণ হচ্ছে

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩৯ জন বীর মুক্তিযোদ্ধা বীরনিবাস উপহার পাচ্ছেন। জানা গেছে ৭১’এর অপুতভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা অসচ্ছল তাদের জন্য সরকার সারাদেশে বীর নিবাস নির্মাণের প্রকল্প হাতে নেয়এরই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলায় দু-দফায় ২০২১-২২ অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ১২টি বীর নিবাসের জন্য ১ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২৭টির জন্য ৩ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ হয়।

এতে প্রতিটি বীরনিবাসের জন্য ব্যয় নির্ধারণ করা হয় যথাক্রমে- ১৩ লাখ ৪০ হাজার ও ১৪ লাখ টাকা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল ও যাদের জন্য বরাদ্দ মিলেছে তাদের সার্বিক তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বীর নিবাসগুলোর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রথম পর্যায়ের ১২টি বীর নিবাসের নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ের ২৭টির নির্মাণ কাজ এগিয়ে চলছে। প্রতিটি ছাদ ঢালাই বিশিষ্ট বীর নিবাসে থাকসে দুটি শয়ন কক্ষ, একটি ড্রইং রুম, একটি বাথরুম, একটি রান্নাঘর ও একটি বারান্দা। বীর নিবাস পাওয়া কক্ষাঘাতগ্রস্থ বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জানান, জীবন সায়ান্নে শেষ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে চলেছেন তা স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি এখন অচল অবস্থায় থেকেও যেন বীর নিবাস পেয়ে আনন্দে আপ্লুত।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ওয়ালিফ মন্ডলের সাথে কথা হলে তারা জানান, বীর নিবাসগুলোর উপকারভোগীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো নির্মাণ কাজ সম্পন্ন করছেন। এতে কাজগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন উত্থাপনের কোন সুযোগ নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!