শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সিরাজগঞ্জে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে সংঘর্ষে একজন নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় তারাবীর নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে খোরশেদ আলম (৬৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে রায়গঞ্জ উপজেলার চকমনোহরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার (২৩ এপ্রিল) ভোররাতের দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

খোরশেদ আলম থানার চকমনোহরপুর গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে। এসময় উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, চকমনোহরপুর গ্রামের আকতার হোসেন গ্রুপের সঙ্গে একই গ্রামের  খোরশেদ গ্রুপের আগে থেকে বিরোধ চলে আসছিল।

শুক্রবার জুমার নামাজ শেষে তারাবী নামাজ পড়ানো ইমামের টাকা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মসজিদের মধ্যেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে আকতার গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালালে খোরশেদ আলম ঘটনাস্থলেই গুরুত্বর আহত হন।

তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মন্টু জানান, তার ভাই একজন কৃষি দিনমজুর। ইমামের বেতনের কথা বলতে গেলে আকতার গ্রুপের লোকজন তার ওপর হামলা করে ।

সলঙ্গা  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, তারাবীর নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে খোরশেদ আলম গুরুত্বর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft