1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্লাপুরে কৃষকদের মাঝ হারভেস্টার মেশিন বিতরণ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

সাদুল্লাপুরে কৃষকদের মাঝ হারভেস্টার মেশিন বিতরণ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কৃষকদের উৎপাদন ব্যয়  কমানোর লক্ষে ২০২১- ২২ অর্থ বছরে  উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় কৃষকদের ধান কর্তনের নিমিত্তে ২ টি হারভেস্টার কম্বাইন মেশিন বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ও আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।

সাদুল্লাপুর উপজেলা  নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ  কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আ্যাড.  উম্মে কুলসুম স্মৃতি এ মেশিন ২ টি আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল সরকার, সংসদ সদস্যের উপজেলা প্রতিনিধি আ্যাড. আনোয়ারুল আজিম, উপজেলা  আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাআদাত শাহ্ মোঃ ফজলুল হক রানা,সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বাবু, গাইবান্ধা পৌর কৃষকলীগের সভাপতি আমিনুর ইসলাম এরশাদ,হাবিবুর রহমান প্রমুখ।প্রধান অতিথি সাংসদ স্মৃতি বলেন, কৃষি সমৃদ্ধ বাংলাদেশের কৃষকদের সুবিধার্থে বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষকের ভাগ্যেন্নয়নে বদ্ধ পরিকর। এজন্য সরকার কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে শতকরা ৫০% ভুতর্কি দিয়ে হারভেস্টার কম্বাইন মেশিন দিচ্ছে। এই মেশিন দিয়ে কৃষকেরা ধান কর্তনে আর্থিক ভাবে অনেকটা লাভবান হবে। উপজেলা  কৃষি অফিসার মতিউল আলম বলেন, হারভেস্টার কম্বাইন মেশিন দিয়ে ঘন্টায় এক একর জমির ধান কাটা মাড়াই করা যাবে। এ মেশিন দিয়ে ধান কর্তন করা হলে কৃষকেরা সার্বিক দিক থেকে অনেকটাই সাশ্রয়ী হতে পারবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!