সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে পলাশবাড়ীতে সমবায় পানবাজার শুভ-উদ্বোধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে সমবায় পানবাজার শুভ-উদ্বোধন করা হয়েছে।
উপজেলা সমবায় বাজার মনিটরিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে পৌরশহরের ছোটশিমুলতলা একতা পানচাষী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে সমবায় পানবাজার শুভ-উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। একতা পানচাষী সমবায় সমিতি লিমিটেডের এডহক কমিটির সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তাক নাসির, একতা পানচাষী সমবায় সমিতির সদস্য রফিকুল ইসলাম ও হায়দার আলী প্রমুখ। এসময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে এক বিশেষ দো’আ পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft