1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পররাষ্ট্রমন্ত্রী ভারতের কাছে ধরনা দিচ্ছেন : ফখরুল - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

পররাষ্ট্রমন্ত্রী ভারতের কাছে ধরনা দিচ্ছেন : ফখরুল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

র‍্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে ‘সহযোগিতা’ চাওয়ায় সরকারের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সরকারের সমালোচনা করেন ফখরুল। পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, আমেরিকা র‍্যাবের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা প্রত্যাহার করার জন্য সরকার ভারতের কাছে ধরনা দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে ধরনা দিচ্ছেন। কিন্তু যখন রোহিঙ্গা ইস্যুতে তাদের কথা বলা প্রয়োজন ছিল, তখন তারা কথা বলেননি।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার বর্বরভাবে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। ভয়াবহ দানব সরকারকে প্রতিরোধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে সরানো সবার আগে প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, এই দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, রাষ্ট্র দখলের মত একই কায়দায় জোর করে আইনজীবী সমিতির ভোটের ফল ছিনিয়ে নেওয়া হয়েছে। পেশাজীবীদের প্রতিবাদ করা দরকার। আইনজীবীদের উচিত ছিল প্রতিবাদ করা।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে এখনও গৃহবন্দি করে রাখা হয়েছে। সরকারের নির্দেশ ছাড়া দেশে কোনো বিচার হয় না। এ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নিরপেক্ষ কমিশনের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, প্রফেসর দিলারা চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft