1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

গাজীপুরে পাবলিক টয়লেট থেকে ওএমএসের চাল উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

 

গাজীপুরের কালিয়াকৈরে পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে ওএমএসের ৭ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।উক্ত ঘটনায় ডিলার মাহফুজুর রহমানের ডিলারশিপ বাতিল, জামানত বাজেয়াপ্ত পাশাপাশি তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার (৪ এপ্রিল) উপজেলার মাটিকাটা এলাকার পৌরসভার পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে এগুলো উদ্ধার করা হয়।গোপন তথ্যের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ অভিযান চালিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করেন।ইউএনও জানান, দরিদ্রদের জন্য বরাদ্দ ৭ বস্তা চাল কে বা কারা পৌরসভার ওই পরিত্যক্ত পাবলিক টয়লেটে রেখে দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তাকে নিয়ে তিনি চাল উদ্ধারে অভিযান চালিয়ে পাবলিক টয়লেট থেকে ওই চালের বস্তা উদ্ধার করেন।এ সময় উপজেলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা এমদাদ হোসেন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।উদ্ধার করা চালের বস্তাগুলো উপজেলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা এমদাদ হোসেনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ডিলার মাহফুজুর রহমানের ডিলারশিপ বাতিল, জামানত বাজেয়াপ্ত এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়ার কথা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!