1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় লেংগাবাজার কলেজটি দু’যুগেও এমপিওভুক্ত হয়নি - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী

গাইবান্ধায় লেংগাবাজার কলেজটি দু’যুগেও এমপিওভুক্ত হয়নি

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার লেংগাবাজার আইডিয়াল কলেজটি দুই যুগেও এমপিওভুক্ত হয়নি। এর পরে প্রতিষ্ঠিত অনেক কলেজ এমপিওভুক্তির আওতায় এলেও লেংগাবাজার কলেজ ব্যতিক্রম হয়েই থেকে গেলো। অথচ এই কলেজে সরকারি উদ্যোগে নির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন রয়েছে। দুই শতাধিক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে প্রতি বছর। জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে অনেকেই। অথচ এর শিক্ষকরা বেতন বিহীন শিক্ষকতা করে অব্যাহতভাবে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে এমনি এক অমানবিক অবস্থা চলছে শিক্ষকদের জীবনে। এক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চলছে তাঁরা।
১৯৯৮ সালে লেংগাবাজার আইডিয়াল কলেজটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি পায় ১৯৯৯ সালে। একাডেমিক স্বীকৃতি পায় ২০০৩ সালে। প্রথম বছর পরীক্ষায় ২০ জন অংশ গ্রহণ করে ২০০১ সালে। পরবর্তীতে ২০২১ সালে পরীক্ষার্থীর সংখ্যা হয় ২২০ জন। ২০২১ সালে বিজ্ঞান বিভাগে ৮ জন এ প্লাস সহ ১৩ জন উর্ত্তীণের মাধ্যমে শতভাগ নিশ্চিত হয়। সেসময় মানবিক বিভাগে একজন এ প্লাস পায়। অন্যরা বিভিন্নভাবে উত্তীর্ণ হয়। সর্বশেষ এমপিও’র আবেদনে সরকারি সকল শর্ত পূরণ করে কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।
এব্যাপারে কলেজের অধ্যক্ষ টিআইএম মিজানুর রহমান বলেন, সরকারি বেতন না পেলেও এখানকার শিক্ষকরা যথাযথ দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে ২১টি ব্যাচে পরীক্ষার্থীরা অংশ নিয়েছে। বর্তমানে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ৪১০ জন। চরাঞ্চলের শিক্ষার্থীরা এখান থেকে পড়াশোনা করে বিভিন্ন স্থানে উচ্চ শিক্ষা গ্রহণ করছে। তিনি সরকারের কাছে অবিলম্বে এই কলেজটিকে এমপিওভুক্ত করার আবেদন জানান।
জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করেছে। এমপিওভুক্তির বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft