1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় কর্মসূচির নামে টাকা হাতিয়ে নেয়ায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

গাইবান্ধায় কর্মসূচির নামে টাকা হাতিয়ে নেয়ায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৪০ বার পড়া হয়েছে

সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া নুরু মুক্তি প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবীতে এক বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।আজ সোমবার (১৮ এপ্রিল) সকালে ভুক্তভোগী অসহায় দরিদ্র পরিবারদের উদ্যোগে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ পালন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী অসহায় দরিদ্র পরিবারগুলো।

ভুক্তভোগী পরিবারের সদস্য রহিমা খাতুনের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেত মজুর ও কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকা, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের  জেলা সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, মাসুদা আক্তার ও ভুক্তভোগীদের পক্ষে হাসু বেগম, মজিরন বেগম, জসিম উদ্দিন, আমিনা বেওয়া, ছুরুতন বেওয়া প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা পরিষদের পিয়ন নুরুল ইসলাম নুরু ও তার সহযোগী মুক্তি বেগম বয়স্ক, বিধবা, চিকিৎসা, পুষ্টি, কর্মসৃজন প্রকল্পসহ নানা বিষয়ে ভাতা দেয়ার কথা বলে গরীব অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে প্রতারণা করে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। যেন দেখার কেউ নেই। এসব গরীব মানুষরা মহাজনি ঋণ, এনজিও থেকে ঋণ নিয়ে টাকা দিয়েছে। ফলে এসব ঋণ শোধ করতে না পেরে তারা সামাজিকভাবে হেনস্থা, অপমান, আর্থিক, মানষিক ও শারীরিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছে। এখন পর্যন্ত প্রতারকদের বিচারের আওতায় নেয়া  হয়নি। অথচ সমাজসেবা অফিসের নামে ভুয়া পাশবই, প্রতিবন্ধী কার্ড তৈরি করে বিতরণ করে প্রশাসনের নাকের ডগায়। এর কোন বিচার নেই। ফলে সবর্ত্রই চলছে লুটপাটের রাজত্ব।

এসবের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য সামাজিকভাবে সচেতন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সেইসাথে অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নুরু মুক্তি প্রতারকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ টাকা উদ্ধারের কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft