1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আধিপত্য বজায় রাখতে সরকার বেপরোয়া: ফখরুল - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

আধিপত্য বজায় রাখতে সরকার বেপরোয়া: ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

সারাদেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে সরকার বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

চট্টগ্রামের সাতকানিয়ায় এলডিপির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) ইফতার মাহফিল পণ্ড, এলডিপি নেতা জসিমের মাথা ফাটিয়ে দেওয়া এবং ইফতারের জন্য প্রস্তুত করা খাবার নষ্ট করার ঘটনায় নিন্দা জানিয়ে এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, চট্টগ্রামের সাতকানিয়ায় এলডিপি আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী সন্ত্রাসীরা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের আরও একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ। ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের হামলায় আবারও প্রমাণিত হলো গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকার সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া ও বেসামাল হয়ে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ংকর রূপে আত্মপ্রকাশ করেছে। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft