পলাশবাড়ীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগ নেতা বিদ্যুৎ চৌধুরী’র আয়োজনে ইফতার মাহফিল ও দো’আ অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর আয়োজনে আলোচনা সভা-ইফতার মাহফিল ও দো’আ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) স্থানীয় এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এদিন যথাসময় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল্যাহেল কবির ফারুক, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহেল কাফী মন্ডল, প্রেস কাব পলাশবাড়ী’র সভাপতি মন্জুর কাদির মুকুল ছাড়াও উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, লীগ মহিলাগের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় পেশাজীবি সংগঠনসহ অত্রালাকার নানা শ্রেণীপেশার পেশাজীবি ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেন। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং দেশের সার্বিক অগ্রগতি ও উন্নতি কামনা করে দো’আ পরিচালনা করেন মাও. আবু বক্কর সিদ্দিক।