সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

গাইবান্ধায় মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধায় মাদক মামলায় পারভীন বেগম শায়লা (৩৮) নামে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা জজ আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা অর্থদ- দেয়া হয়েছে। আসামির উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। আসামি পারভীন গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বর্ধনকুঠি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী। রায় শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন। অভিযোগ প্রমাণ না হওয়ায় এ মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেন আদালত। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- সোহাগ, বিপুল মিয়া, রমজান আলী ও সাজু মিয়া। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালের ৮ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কের সাহেবগঞ্জ এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে পারভীন বেগম শায়লাকে ৫০০ গ্রাম হেরোইনসহ পুলিশ গ্রেফতার করে।পরে গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মনিরুল হক বাদী হয়ে একটি মাদক মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft