শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীণ মাটির রাস্তা হেরিং বোন বন্ড কাজে ব্যাপক অনিয়ম

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আওতায় গ্রামীণ মাটির রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি করণ-২য় পর্যায়) প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলার বরিশাল ইউনিয়নের ময়মন্তপুর ডাকুনী সোনাপাড়া পাকার মাথা হতে সম্ভুর বাড়ী পর্যন্ত ৫শ’ মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি করণ) গ্রামীণ রাস্তা ২৯ লাখ ৩৩ হাজার ৫শ’ টাকা ব্যয়ে এ কাজে ঠিকানারী প্রতিষ্ঠান সিডিউল মোতাবেক কোন কাজই করছেন না।
বুধবার (২২ মার্চ) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ওই রাস্তার কাজে বালু এবং পানি দিয়ে ওয়াটারিং বা দুরমুস করার কথা থাকলেও তা করা হচ্ছে না। শুধুমাত্র বালু’র উপরই ইটের সলিং করা হচ্ছে তাও আবার হাফ ইঞ্চি ফাঁক রেখে। তারপরও ইটের মধ্যে ফাঁকা ওই জায়গা গুলো বালু দিয়ে ভরাট করে দেয়া হচ্ছে। যদিও কাজটি করার কথা ছিল মেসার্স লিমন ট্রেডার্স। পরবর্তীতে কাজটি হাত বদল করার অন্যজনকে দেয়ার কারণেই ব্যাপক অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। ওই উন্নয়নমূলক কাজে তদারকির দায়িত্বে নিয়োজিত উপজেলা প্রকল্প অফিসের লোক বা ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমকে (অঃ দাঃ) মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি দুই উপজেলার উন্নয়নমূলক কাজ গুলো দেখছি। যেহেতু প্রকল্পটির কথা বলেছেন তা আমি আন্তরিকতার সহিত দেখব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft