রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

ছাত্রী ধর্ষণ ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

আরিফ সরকার সাগর (গাইবান্ধা) প্রতিনিধি: গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও এর বিচারের দাবিতে গড়ে তোলা আন্দোলনরতদের ওপর সন্রাসী হামলার প্রতিবাদ সহ গোবিন্দগঞ্জে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য তাহমীদ চৌধুরী, গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা,সাধারণ সম্পাদক জাকির হাসান, দারিয়াপুর আঞ্চলিক সংসদের সাংগঠনিক সম্পাদক আবির খাঁ, ধর্মপুর আঞ্চলিক সংসদের সাধারণ সম্পাদক সাজু মিয়া, খোলাহাটি আঞ্চলিক সংসদের নেতা সোহেল রানা, রাখালবুরুজ আঞ্চলিক সংসদের নেতা মাহফুজ মন্ডল, নুর ইবনে সাবিদ,শহর শাখার নেতা ইমন মিয়া ও প্রমুখ।
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রী (২২) দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের সাথে জড়িতদের আটকের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে গিয়ে বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গোপালগঞ্জ সদর থানা ঘেরাও করে রাখেন। পরে সকাল ৬টায় মহাসড়ক অবরোধ করেন।
এদিকে গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন সরবর এলাকা থেকে রিয়া খাতুন নামের ৫ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বস্তাবন্দি গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের হাসানুর রহমানের মেয়ে। ছাত্র ইউনিয়ন নেতারা গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও একই সঙ্গে গোবিন্দগঞ্জের শিক্ষার্থী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft