শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

শ্বাসরুদ্ধকর ম্যাচে চার রানে বাংলাদেশর হার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

বোলিংটা দুর্দান্ত করলেও ব্যাট হাতে পারল না বাংলাদেশ। সহজ লক্ষ্য পেয়েও জয়ের বন্দরে নাও ভেড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা। টান টান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে গিয়ে মাত্র ৪ রানে হেরে মাঠ ছেড়েছেন তারা।

১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৫ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান ওপেনার শামীমা সুলতানা। আরেক ওপেনার শারমিন আক্তারের সঙ্গে ২৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

২৫ বলে ১৭ রান করে শারমিনও ফিরলে ভেঙে যায় এই জুটি। এরপর নিগারের সঙ্গী হন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ফারজানা হক। এই ‍দুজনের জুটিতে আসে ৩০ রান। এরপর ২৩তম ওভারে এসে দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এর আগেই আউট হন ফারজানাও।

৬৫ বলে ২৩ রান করে তার বিদায়ের পর রিতু মণি ও রুমানা আহমেদ কোনো রান না করেই আউট হয়ে যান। ৭৭ বলে ২৫ রান করে নিগার সুলতানা ফিরলে বাংলাদেশের একমাত্র আশা হিসেবে মাঠে থাকেন সালমা খাতুন।

কিন্তু পাতা ফাঁদে পা দেন তিনিও। মিড উইকেটকে ক্লোজ করে বল করেন অধিনায়ক টেইলর। সালমাও বল তুলে দেন ঠিক সেখানেই। ৪০ বলে ২৩ রান করে সাজঘরে ফেরত যেতে হয় তাকে। শেষদিকে জাহানারা আলম ও নাহিদা সুলতানা চেষ্টা চালান।

শেষ ওভারে বেশ রোমাঞ্চও ছড়ায়। এক ওভারে দরকার ছিল ৮ রান। প্রথম দুই বলে আসে তিন রান। কিন্তু তৃতীয় বলে ফারিহা তৃষা বোল্ড হয়ে গেল হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে মাউন্ট মঙ্গুনইতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরু থেকে আক্রমণাত্মক ফিল্ডিংয়ের ফলও বাংলাদেশ পেয়ে যায় দ্রুতই। ক্যারিবীয়নদের দলীয় ২৯ রানে প্রথম উইকেট যায়।

২০ বলে ১৭ রান করা দিয়েন্দ্রা ডটিনকে সাজঘরে ফেরত পাঠান জাহানারা আলম। আরেক ওপেনার হেইলি ম্যাথিউসকেও ৪৩ বলে ১৮ রান করার পর আউট করে দেন নাহিদা আক্তার। দুই ভয়ঙ্কর ওপেনারের ফেরার পর কাজটা সহজ ছিল মেয়েদের। ওই পথে এগোচ্ছিলও ভালোভাবে।

১৭ বলে ৪ রান করা অধিনায়ক স্টেফেনি টেইলরকেও ফেরায় বাংলাদেশ। ৭০ রানে ৭ ব্যাটসম্যানকে ফিরিয়ে ১০০ এর আগেই ক্যারিবীয়ানদের অলআউট করার সুযোগ আসে বাংলাদেশের সামনে।

কিন্তু শেমাইন ক্যাম্পবেলের জন্য সম্ভব হয়নি সেটি। অষ্টম উইকেট জুটিতে অ্যাফি ফ্লেচারের সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন তিনি। ১০৭ বলে ৫৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিতও থাকেন তিনি। ১৪০ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft