শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

লালমনিরহাটে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ৫

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৫৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে দুইপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের লাঠিচার্জে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

আজ শনিবার (৫ মার্চ) দুপুরে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।জানা গেছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় হাতীবান্ধায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি  পথেই পুলিশের বাঁধা পেলে ওই স্থানেই বক্তব্য দিতে শুরু করেন বিএনপির নেতারা।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়।পরে ছাত্রদলের নেতা-কর্মীরা মেডিকেল মোড়ে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরাও মেডিকেল মোড়ে আসে। ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠি চার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় পক্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করেছেন।হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft