শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

রংপুরে রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরো ৪ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গতকাল শুক্রবার রাতে রংপুর নগরীর বাহারকাছনা সিগারেট কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগরীর জুম্মাটারী এলাকার পানির ট্যাংকির সামনের রাস্তা নিয়ে শাহজাহান মিয়া ও তার শ্যালিকা নাসরিনের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। এরই জের ধরে রাতে শাহজাহান মিয়ার দুই ছেলে আশরাফুল ও সিয়ামের সঙ্গে নাসরিনের জমাতা ইয়াসিনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আশরাফুল (২৯) ও সিয়াম (২০) দুই ভাই গুরুতর জখম হন। পরে তাদের দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আশরাফুলের মৃত্যু হয়। নিহতের ছোট ভাই সিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

অপর দিকে সংঘর্ষে আঘাতপ্রাপ্ত হয়ে ইয়াসিন হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় আহত চারজনের চিকিৎসা চলছে বলেও জানায় পুলিশ।রংপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম নজু দেওয়ানী বলেন, পারিবারিক বিরোধ থেকে যাতায়াতের রাস্তা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে আহত আশরাফুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। রাস্তা নিয়ে এই ধরণের ঘটনা অত্যন্ত দুঃখজনক।হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি রেজাউল করিম জানান, সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft