
দিনাজপুরের বিরামপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।আজ রবিবার সকাল ১০টায় উপজেলার ১নম্বর মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর ফাজিল মাদ্রাসা চত্বরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে টিসিবির পণ্য বিক্রয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
উপজেলা প্রশাসন বিরামপুর, দিনাজপুর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আককাস আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্য মমতাজ আলী সরকার, মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দূর রাজ্জাক, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী, সাংবাদিক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহমুদুল হক মানিক, সাংবাদিক রিপন চোধুরী মানিক, আব্দুল কাফি,
মিজানুর রহমান প্রমুখ।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ব্যোগে অত্র উপজেলা ও পৌরসভায় ১৮হাজার সাতশত জনের অধীক গরীব ও সল্প আয়ের মানুষরা দুইলিটার সোয়াবিন তেল, দুইকেজি মসুর ডাল ও দুইকেজি চিনি যাহা ৪’শ ৬০ টাকায় পবিত্র রমজান মাসে টিসিবির খাদ্য সহায়তা পাবেন।প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে ১নম্বর মুকুন্দপুর ইউনিয়নের ১হাজার ৫’শ কার্ডধারীকে দুইটি ব্লোকে ভাগকরে মুকুন্দপুর মাদ্রাসা মাঠে ও গঙ্গাপুর হাইস্কুল মাঠে টিসিবির পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেছেন।