1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিরামপুরে টিকিট না পেয়ে ভোগান্তির শিকার যাত্রীরা ট্রেন ছাড়ার আগেই টিকিট উধাও - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

বিরামপুরে টিকিট না পেয়ে ভোগান্তির শিকার যাত্রীরা ট্রেন ছাড়ার আগেই টিকিট উধাও

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

মো: আলমগীর ইসলাম , বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

হিলি স্থল বন্দর, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ফুলবাড়ী উপজেলার হাজারো মানুষ বিরামপুর রেল স্টেশন থেকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ট্রেন যোগে প্রতিদিন যাতায়াত করে থাকেন। কিন্তু, ঢাকাগামী ট্রেনের টিকিটের অভাবে ট্রেনের যাত্রীরা যাতায়াত করতে পারছে না ভুক্তভোগীরা।

বিরামপুর রেলস্টেশন থেকে ব্যবসায়ী ও নানা পেশার মানুষ সরকারি সেবা অন্যতম ট্রেন যাত্রা সুবিধা মনে করে এই স্টেশন দিয়ে যাতায়াত করে। ট্রেনের যাত্রা নিরাপদ এই কারণে মানুষের আগ্রহ থাকলে ও টিকিটের অভাবে ট্রেনে যাতায়াত করতে পারছে না যাত্রীরা। যাত্রার আগেই টিকিট উধাও।

জানা যায়, যাত্রীদের জন্য নিয়ম অর্ধেক টিকিট অনলাইন ও অর্ধেক টিকিট স্টেশনে মিলার কথা থাকলেও স্টেশনে টিকিট মেলে না। অসাধু অনলাইন ব্যবসায়ী ও টিকিট কাউন্টারের এক শ্রেণীর অসাধু কর্মচারীদের যোগসাজশে নামে-বেনামে আগেভাগে বুকিং করে দিনের টিকিট আগেই কেটে নেয়। যাত্রীদের ভাগ্যে টিকিট মিলে না। সিন্ডিকেট চক্রটি সকল ট্রেনের টিকিট আগেই বুকিং করে নেয়। টিকিট না পেয়ে বিপাকে পড়ে সাধারণ যাত্রীরা। স্টেশনের কাউন্টারে টিকিটের জন্য ভিড় করে লাভ হয় না। বুকিং কর্মচারীর অজুহাত টিকিট নেই এই কথায় যথেষ্ট। ঢাকাগামী তিনটি ট্রেনে (প্রায়) ৭২ টি আসন ( সিট) যাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে।

বিরামপুর রেল স্টেশনে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা ১৫/ ২৫ জন যাত্রী মৌখিক অভিযোগে জানান, লাইনে দাঁড়িয়ে থেকে টিকিটের জন্য কাজ হয় না। স্টেশনের বুকিং কাউন্টারে টিকিট না পেলেও কালোবাজারে ঠিকই টিকিট পাওয়া যায়। লোক দেখানো দুই-চারটা টিকিট যাত্রীদের কাছে বিক্রি করে, টিকিট নেই বন্ধ করে দেয় টিকিট বুকিং।

কাউন্টারের কর্মচারির অভিযোগ আগেই টিকিট বুকিং হয়েছে। অনলাইনের দোকানগুলিতে যোগাযোগ করুন টিকিট পেতে পারেন। টিকিট নেই ৩/৪ দিন পূর্বে টিকিট শেষ হয়ে গেছে।

বিরামপুর স্টেশন মাস্টার রফিক উদ্দিন চৌধুরী জানান, পাঁচটি ট্রেন এই স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে। বিরামপুর স্টেশনে যাত্রীদের জন্য বরাদ্দ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী আসন সংখ্যা ২২টি, (এসি) সিট ৫ , একতা এক্সপ্রেস এর আসন সংখ্যা ২২ টি, দ্রুতযান এক্সপ্রেস আসন সংখ্যা ২৪ টি।
তিনি আরো জানান, চাহিদার তুলনায় টিকিট স্বল্প হওয়ায় এরকম দুই একটা ঘটনা ঘটে থাকতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft