1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপি-জামায়াতকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদের আনন্দ বিষাদে রূপ নিল পাটগ্রামে, সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত গাইবান্ধায় পুনাকের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন

বিএনপি-জামায়াতকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪১ বার পড়া হয়েছে

এ দেশে বিএনপি-জামায়াতকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। মঙ্গলবার (০১ মার্চ) বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই তৃণমূল নেতাদেরকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে।তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। বঙ্গবন্ধুর আদর্শে দেশ এগিয়ে চলছে।

দীপু মনি বলেন, আওয়ামী লীগের নতুন কমিটিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের কোনো জায়গা হবে না। দলের দুঃসময়ে যারা মামলা-হামলা ও জুলুমের শিকার হয়েছেন, তারাই আমাদের সম্পদ। তাদেরকে কমিটিতে মূল্যায়ন করতে হবে।নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাণেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভজন সরকারের পরিচালনায় সম্মেলন পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিল, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুল হক রতন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।

এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. দীপু মনি নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান খান এবং পৌর আওয়ামী লীগের সভাপতি পদে অর্পিতা খানম সুমী ও সাধারণ সম্পাদক পদে টিটু দত্ত রায়ের নাম ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!