শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশে^র বুকে মাথা উচু করে এগিয়ে যাবে-হুইপ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় রোববার গাইবান্ধার সাঘাটা সড়ক ভায়া সরকারতাড়ী বেইলী ব্রীজ হতে সদর উপজেলার নুরুলগঞ্জ হাট পর্যন্ত সড়ক উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. সাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল কালাম আজাদ, বাদিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, ইঞ্জিনিয়ার নুরুল আমিন পাপুল প্রমুখ।
হুইপ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তা ধরে রেখে এর সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌছে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশে^র বুকে মাথা উচু করে এগিয়ে যাবে। আলোর পথে এই যাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধ এবং উন্নত জীবন লাভ করবে।
উল্লেখ্য: এলজিইডি’র অধিনে ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় গাইবান্ধার সাঘাটা সড়ক ভায়া সরকারতাড়ী বেইলী ব্রীজ হতে সদর উপজেলার নুরুলগঞ্জ হাট রাস্তা উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft