1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: নিহত ৩০ - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: নিহত ৩০

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার রাজধানি পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন।পেশোয়ারের কোচা রিসালদার এলাকার ওই মসজিদটিতে জুমার নামাজ চলার সময় এ বিস্ফোরণ হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন।

পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর প্রাদেশিক রাজধানী শাখা ক্যাপিটাল সিটি পুলিশের (সিসিপি) পেশোয়ার শাখার মুখপাত্র ইজাজ আহসান জানিয়েছেন, মসজিদটিতে পুলিশী নিরাপত্তা ছিল। শুক্রবারও প্রধান ফটকের বাইরে দুই পুলিশ নিরাপত্তারক্ষী ছিলেন।জুমার নামাজ শুরু হওয়ার পর মসজিদের ফটকের সামনে দুই বন্দুকধারী এসে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়লে তাদের একজন নিহত হন, অপরজন গুরুতরভাবে আহত হন। গুলি ছোড়ার কয়েক মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।এটি আত্মঘাতী বিস্ফোরণ কি না- তা এখনও নিশ্চত হওয়া যায়নি বলে উল্লেখ করেছেন ইজাজ আহসান। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়ও স্বীকার করেনি।সিসিপি পেশোয়ার শাখার পুলিশ কর্মকর্তা ওয়াহিদ খান সাংবাদিকদের জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজনের মৃত্যু হয়েছে নিকটস্থ লেডি রিডিং হাসপাতালে নেওয়ার পর।এই ঘটনায় এ পর্যন্ত ৩০ জন নিহত ও আরও ৫০ জন আহত হয়েছেন বলে ডনকে নিশ্চিত করেছেন ওয়াহিদ খান ও লেডি রিডিং হাসপাতালের মিডিয়া ম্যানেজার আসিম খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাৎক্ষণিকভাবে দেওয়া এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশপাশি আহতদের সুচিকিৎসার জন্য নির্দেশও দিয়েছেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft