শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

পলাশবাড়ী পৌর বিএনপির সম্মেলনে কালাম সভাপতি, রিপন সা: সম্পাদক ও বকুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপির প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে শুক্রবার বিকেলে পৌরশহরের ২ নং ওয়ার্ডের গিরিধারিপুর ব্র্যাক স্কুল চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, পলাশবাড়ী পৌর বি এনপির আহবায়ক আবুল কালাম আজাদ।
এতে উদ্বোধক হিসেবে ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক। প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক আঃ খালেক।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহসভাপতি শাহ আলম সরকার, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, পলাশবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব আবু আলা মওদুদু প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, গাইবান্ধা পৌর বিএনপির আহবায়ক শহিদুজ্জামান শহীদ।
শেষে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় আবুল কালাম আজাদ সভাপতি, মোশফেকুর রহমান রিপন সাধারণ সম্পাদক ও আব্দুল মোত্তালিব সরকার বকুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft