1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে শিশু যৌন নির্যাতনের আসামীর ঝুলান্ত মরদেহ উদ্ধার । - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

পলাশবাড়ীতে শিশু যৌন নির্যাতনের আসামীর ঝুলান্ত মরদেহ উদ্ধার ।

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার – আশরাফুল ইসলাম

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থেকে রোস্তম আলী (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তি একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামের একটি আম গাছে তার ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ । নিহত রোস্তম আলী পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সাতারপাড়া গ্রামের একটি আম গাছে রোস্তম আলীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানালে দুপুরে পুলিশ এসে রোস্তম আলীর মরদেহ উদ্ধার করে। তারা আরো জানান, প্রাথমিকভাবে লোকলজ্জার ভয়ে রোস্তম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার আত্মহত্যার ঘটনাটি এলাকার মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়াও সৃষ্টি করেছে।

এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রূপ কুমার জানান, ঘটনাস্থল থেকে রোস্তম আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রোস্তম আলীর আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরো জানান, এরআগে নিহত রোস্তমের বিরুদ্ধে গত ২৭ মার্চ পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। গত ২৫ মার্চ সকালে রোস্তম আলী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় রোস্তম আলী। পরে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায় রোস্তম আলী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft