1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪১ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জাতীয় সংসদ সদস্যের পক্ষে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন সমূহ বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পন শেষে কেক কেটে বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী পালন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামারুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ নবগঠিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতা সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনজার্চ মুহাম্মদ মশিউর রহমান ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস পালন উপলক্ষে শিশুদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে; উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft