1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল-সমাবেশ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির চক্রান্ত বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট জেলা শাখা আহুত ২৮ মার্চের হরতালের সমর্থনে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের ১নং রেল গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়। বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী জেলা সভাপতি রেবতী বর্মন, জেলা বাসদের আহবায়ক গোলাম রব্বানী, সিপিবি’র জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, বাসদ মার্কসবাদী’র লিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। সেইসাথে আবারও গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির পায়তারা করছে সরকার। তারা আরো বলেন, দেশে গণতন্ত্র-ভোটাধিকার নির্বাসিত, লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দেশ। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামী ২৮ মার্চ সোমবার সকাল ৬টা থেকে ১২টা সর্বাত্মক হরতাল পালন করার জন্য গাইবান্ধাবাসীর প্রতি আহবান জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft