শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

দেশ বিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে গাইবান্ধায় যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বিএনপি-জামায়াত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকালে গাইবান্ধা জেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং ট্রাফিক মোড়ে এসে সমবেত হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব প্রমুখ।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ ডিজিটাল। বিগত ১৩ বছরে বাংলাদেশের অবকাঠামোগত ও জনগণের জীবনমানের অভূতপূর্ব উন্নয়ন আজ বিশ্বস্বীকৃত। বাংলাদেশ আজ জাতিসংঘ স্বীকৃত উন্নয়নশীল দেশ। বাংলাদেশের এ উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে রুখে দিতে বিএনপি-জামায়াত একদিকে যেমন বিদেশে দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে, তেমনি দেশের অভ্যন্তরে দেশ ধ্বংসের অভিপ্রায়ে চালাচ্ছে নানা অপতৎপরতা। মিছিল ও সমাবেশে জেলা যুবলীগের বিভিন্ন সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft