রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

দুর্নীতি করে কেউ যেন পার না পায় : দুদককে রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

দুর্নীতি করে কেউ যাতে পার না পায় তা নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কার্যকর ব্যবস্থা নিতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  বঙ্গভবন প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (২০ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০-২১ পেশ করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

এ সময় রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাতকালে দুদক চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক ও কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।দুর্নীতি উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় উল্লেখ করে রাষ্ট্রপতি দুর্নীতি দমনে প্রতীকারের চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, দুর্নীতি করে কেউ যাতে পার না পায় তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।রাষ্ট্রপতি দুর্নীতি দমন কার্যক্রমকে গতিশীল করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।এছাড়া তদন্ত ও অনুসন্ধান প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।এ সময় দুদক চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, মো. জহুরুল হক ও সচিব মোহাম্মদ মাহবুব হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান ও নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft