শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

‘চলতি বছরেই পদ্মা সেতু-মেট্রোরেল-কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে’

  • আপডেট হয়েছে : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৪ বার পড়া হয়েছে

চলতি বছরেই পদ্মা সেতু, মেট্রোরেল (এমআরটি-৬) ও কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় শাহবাগ গণগ্রন্থাগারে ‘জয় বাংলা আর্ট ক্যাম্প এবং পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে হাসুমণির পাঠশালা।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। আর বেশি দেরি নয়, চলতি বছরের জুনের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে। একই বছর উদ্বোধন হবে বঙ্গবন্ধু টানেলও। একইসঙ্গে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রোরেল এ বছরই উদ্বোধন হবে ইনশাআল্লাহ।ওবায়দুল কাদের বলেন, এরপরও সরকারকে যারা অপবাদ দেয় তারা চোখে দেখে না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। এসব প্রকল্প আজ হয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। এটি তাদের গাত্রদাহের কারণ।হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইফ নূর ই আলম চৌধুরী লিটন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft